Posts

Showing posts from September, 2021
Image
  ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল অ্যাস্ট্রাজেনেকা স্তন ক্যান্সারের জন্য নতুন এক ওষুধ উতপাদন করেছে। তাদের দাবি এই ওষুধ বিদ্যমান চিকিৎসার তুলনায় মৃত্যু বা রোগ বৃদ্ধির ঝুঁকি ৭২ শতাংশ কমিয়ে দেয়। খবর দ্যা ইনডিপেন্ডেন্ট’র। ট্রান্সজুমাব এমটানসাইন (টি-ডিএম১) দিয়ে চিকিৎসা করা ৩৪.১ শতাংশের তুলনায় এনহের্টু প্রয়োগ করা তিন-চতুর্থাংশ রোগী ১২ মাস পর তাদের রোগের আর কোনো অগ্রগতি দেখেনি। ফলে বেঁচে থাকার অবস্থা ৭.২ মাস থেকে ২৫.১ মাসে উন্নীত হয়েছে। টি-ডিএম১ রোগীদের ৮৫.৯ শতাংশের তুলনায় প্রায় সব এনহের্টু চিকিৎসা নেয়া রোগী ১২ মাস (৯৪.১ শতাংশ) বেঁচে ছিলেন। তৃতীয় পর্যায়ের এই পরীক্ষায় এনহের্টুর কার্যকারীতা ট্রাস্টজুমাব এমটানসাইনের (এইচইআর ২ পজেটিভি মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত) সাথে তুলনা করে দেখা হয়। এই পরীক্ষায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, ওশেনিয়া এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৫’শ রোগীকে অন্তর্ভূক্ত করা হয়। জাপানের দ্বিতীয় বৃহত্তম ওষুধ কোম্পানি দাইচি সাঁকিও এর আরএন্ডটি বিভাগের প্রধান কেন টাকেশিতা বলেন, ‘এইচইআর-২ পজিটিভ মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ...