Posts

Showing posts from May, 2021
Image
  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা ক্যাম্পাস খোলার আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কথা থেকে এমনটাই জানা গেছে।  আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কলেজ–বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ৪০টির সংস্কার শুরু হয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে...
 ইহুদী পণ্য বর্জন : একটি সুলক সন্ধান ( পণ্য ২- পেপসি) শেখ সাফওয়ানা জেরিন মুক্তমত, সময়ের কণ্ঠস্বর : এলাকার এক নেতার বাসায় ইফতারের দাওয়াত ছিল। মুনাজাতে হুযুর ফিলিস্তিনের জন্য দোয়া করলেন। দোয়া শেষে জনৈক প্রবীণ আত্মীয়া বলে উঠলেন- জনসন, লরিয়েল, কোক পেপসি আপনারা কেউ খেয়েন না। এগুলো ইহুদীদের পণ্য! আমি একটু অবাক হলাম, আর খুশী ও হলাম, ফিলিস্তিনের প্রতি তার সহানুভূতি দেখে। অবাক হলাম কারন এরা যে ফেইসবুক ব্যবহার করেন না, তা বুঝা যায়। বাকি মানুষরাও খুব বেশী জানেন না, কিন্তু তাও তার কথার প্রতি সমর্থন দিলেন। হয়তো, তাদের ঘরের তরুণরাই তাদের সতর্ক করেছে পণ্য বয়কট করতে। পণ্য বয়কট একটি সামাজিক আন্দোলন হিসেবে সফল , সেদিন এই কথাটা খুব মনে হয়েছিলো। পণ্য বয়কট আসলে কোন সমাধান নয়, কিংবা কোটি কোটি ডলারের বিনিয়োগে কয়েকজন মানুষ কয়েকটা পণ্য বর্জন করলেও কিছু যায় আসবেনা, এমন ধারনা অনেক মানুষের আছে। ধারনা করেই আমরা দায়িত্বমুক্ত হয়ে যাই। পণ্যের অভাব বোধ করে আর কখনোই বিকপ্ল পণ্য উদ্ভাবনের চিন্তা ও আসে না। আমরা আসলে পরে কি হবে তা নিয়েই বেশী মাথা ঘামাই, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা মাথা ব্যাথা করিনা। ই...
Image
  #_কখন_খুলবে_শিক্ষা_প্রতিষ্ঠান_জানালেন_মাউশির_মহাপরিচালক করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন থাকবে। তবে এরপর আরও এক সপ্তাহ বাড়তে পারে লকডাউন। এদিকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না গেলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলবে ভিন্ন মাধ্যমে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও লকডাউনের পর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। এছাড়া করোনা সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নামলে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস শুরু হবে। পাশাপাশি অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকলে অন্যান্য শ্রেণির ক্লাসও শুরু হবে। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, ‘করোনার সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস শুরু হবে। আর অন্যান্য ক্ল...
Image
  আটলান্টিকের বুকে ভেসে চলেছে একটি জাহাজ । হঠাৎই কোথা থেকে উড়ে এসে জাহাজের ডেকে আছড়ে পড়েছে ১ ফুট আকারের একটি মাছ। আশেপাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াতে দেখা গেলো মাছগুলোকে। মাছ উড়তে পারে একথায় অনেকের হাসি পেলেও ব্যাপারটা আসলে সত্যিই। এই মাছ দ্রুত সাঁতার কাটতে গিয়ে অনেক সময়ে জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয় । এক্সোকোয়িটাইড গোত্রের এই মাছটি ঘন্টায় ৩৭ মাইল বেগে উড়তে পারে। এক্সোকোয়িটাইড শব্দটির উৎপত্তি গ্রীক শব্দ এক্সোকোয়িটাস শব্দ থেকে। এর অর্থ বাসস্থানের বাইরে ঘুমায় যারা। প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতার কারণে মনে করা হতো এই মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উড়ে যায়।