আটলান্টিকের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। হঠাৎই কোথা থেকে উড়ে এসে জাহাজের ডেকে আছড়ে পড়েছে ১ ফুট আকারের একটি মাছ। আশেপাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াতে দেখা গেলো মাছগুলোকে।

মাছ উড়তে পারে একথায় অনেকের হাসি পেলেও ব্যাপারটা আসলে সত্যিই। এই মাছ দ্রুত সাঁতার কাটতে গিয়ে অনেক সময়ে জলের একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা মেলে বাতাসে উড়াল দেয় । এক্সোকোয়িটাইড গোত্রের এই মাছটি ঘন্টায় ৩৭ মাইল বেগে উড়তে পারে। এক্সোকোয়িটাইড শব্দটির উৎপত্তি গ্রীক শব্দ এক্সোকোয়িটাস শব্দ থেকে। এর অর্থ বাসস্থানের বাইরে ঘুমায় যারা। প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতার কারণে মনে করা হতো এই মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উড়ে যায়।


Comments

Popular posts from this blog

নিউরন নার্সিং কোচিং রাজশাহী তে ভর্তি চলছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার তালিকা ও ফোন নাম্বার

কোন কোচিংকত ভর্তি ফি কত