What Is The Goal Of This Facebook Page?

---------------------------------------
এই পেজের উদ্দ্যেশ্যে বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এবং তাদের সততা ও প্রচেষ্টার মাধ্যমে উন্নত ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা ও পথনির্দেশিকা (গাইডলাইন) দেওয়া। একজন শিক্ষক হিসেবে এটি আমার দ্বায়িত্ব বলে মনে করি। এ পেজের কোন বাণিজ্যিক উদ্দ্যেশ্য নাই।
একজন খ্যাতিমান ব্যক্তির বিখ্যাত উক্তি, “জীবনের ৫০% ঠিক হয় দৃষ্টিভঙ্গি দ্বারা, এবং বাকিটাও দৃষ্টিভঙ্গি দ্বারা। জীবনে সবচেয়ে বড় জিনিসটা হলো দৃষ্টিভঙ্গি ঠিক করা, এটা হয় আপনার ভিতর ছাইচাপা আগুনকে আরো বাড়িয়ে দিয়ে আপনাকে উজ্জ্বল করবে নতুবা আপনার সকল স্বপ্নকে মাটি চাপা দিতে পারে।” উইন্সটন চার্চিল বলেছেন, “দৃষ্টিভঙ্গি জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।”
আমরা প্রতিনিয়ত যে কাজ করছি, তা আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত। পরিবেশ দৃষ্টিভঙ্গি তৈরি করে। মানুষ যা করে তা দৃষ্টিভঙ্গি দ্বারা তাড়িত হয়ে করে। সঠিক ও পজিটিভ দৃষ্টিভঙ্গি পরিশ্রমে বাধ্য করে। ভারতের বিজ্ঞানী ও একাদশ রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের একটি উক্তি, "মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।" আর এই অভ্যাস পরিবর্তনে চাবিকাঠি হচ্ছে — দৃষ্টিভঙ্গি।
মানুষকে জীবনের কোন না কোন পর্যায়ে সংগ্রাম করতেই হয়। যারা ছাত্রজীবনে প্রচন্ড পরিশ্রম করে, তারা সাধারণত সুন্দর ক্যারিয়ার নিয়ে বাকী জীবন আরামে ও মর্যাদার সাথে কাটায়। আর যারা ছাত্রজীবনে আরাম ও আলস্যে কাটায়, তারা সচরাচর বাকী জীবন চরম কষ্ট ও অর্থ সঙ্কটে দুঃসহ জীবন যাপন করে।
বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবসম্পদ ─ শিক্ষার্থী ও যুবসমাজের উন্নয়ন অপরিহার্য। এই উদ্দ্যেশ্যে শিক্ষার্থী ও যুবসমাজের ক্যারিয়ার ও দৃষ্টিভঙ্গি উন্নয়নে অবাণিজ্যিক এই Facebook Page সৎভাবে কাজ করে যাবে।
All the Best,
— প্রফেসর ড. মু. আলী আসগর

ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
সাবেক প্রাধ্যক্ষ, মতিহার হল,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

নিউরন নার্সিং কোচিং রাজশাহী তে ভর্তি চলছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার তালিকা ও ফোন নাম্বার

কোন কোচিংকত ভর্তি ফি কত