সকল চান্সপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছি ❤️❤️ সকল চান্সপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছি ❤️❤️

 


                                                   সকল চান্সপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছি

🔴 সরকারী নার্সিং কলেজে ভর্তি হওয়ার সময় কি কি কাগজ জমা দিতে হবে?????

✅ মূল কপি যা যা লাগবে-

১৷ SSC certificate

২। SSC marksheet

৩। HSC certificate

৪। HSC marksheet

৫। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (রঙিন)

৬। নাগরিক সনদপত্র

৭। উপজাতি কিংবা মুক্তিযোদ্ধা সন্তান/নাতী প্রমাণের মূল সনদ (যারা কোটায় চান্স পেয়েছেন) 

✅ সত্যায়িত যা যা করতে হবে-

এগুলো সব ফটোকপি। সত্যায়িত করতে হবে

১৷ SSC certificate (৪ কপি)

২। SSC marksheet (৪ কপি)

৩। HSC certificate (৪ কপি)

৪। HSC marksheet (৪ কপি)

৫। ছবি- (৬ কপি)

৬। নাগরিক সনদপত্র (৪ কপি)

🔴 বিশেষ কথা

1️⃣ ছবির পিছনে আপনার নাম Capital letter এ লিখে নিবেন। বেশি বড়ো করে লিখবেন না। সত্যায়িত করার জায়গা রাখবেন। 

2️⃣ কারা সত্যায়িত করতে পারবে? 

ক. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস ডাক্তার

খ. সরকারী কলেজের শিক্ষক

গ. ক্যাডার পোস্টে আছেন এরকম উপজেলা পর্যায়ের যেকোন কর্মকর্তা। 

3️⃣ নাগরিক সনদ কই থেকে নিবো?

➡️ ইউনিয়ন চেয়ারম্যান কিংবা পৌরসভা চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনে হলে কাউন্সিলরের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। 

4️⃣ সরকারী নার্সিংয়ে ভর্তি হতে কত টাকা লাগতে পারে?

➡️ ১০-১২ হাজার টাকা

5️⃣ স্বাস্থ্য পরীক্ষায় কি হয়? বাদ পড়ে? উচ্চতা, ওজন কম হলে কি বাদ পড়বে? চশমা ব্যবহার করলে কোনো সমস্যা হবে?

➡️ স্বাস্থ্য পরীক্ষায় আপনার চোখ পরীক্ষা, রক্ত পরীক্ষা, করোনা টেস্ট করতে পারে। 

➡️ স্বাস্থ্যপরীক্ষায় বাদ পড়ার সম্ভাবনা ০%। 

➡️ উচ্চতা, ওজন যাই থাকুক। এগুলোর জন্য বাদ দেয় না। 

➡️ চশমা ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। 😊

🟣 সরকারীতে চান্স পাওয়াও কঠিন, বাদ পড়া আরো কঠিন। 

6️⃣ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি। এখন কি ভর্তি ক্যান্সেল করে নার্সিংয়ে এডমিট হবো। আমার কাছে সব মেইন কপি আছে। কি করবো? 

➡️ মেইন পেপার যেহেতু আছে নার্সিংয়ে ভর্তি হয়ে যান। পরে না হয় সময় সুযোগ করে গিয়ে বাতিল করে আসবেন। এটাতে কিছুই হবে না। 

7️⃣ উপজাতিরা কি কাগজ জমা দিবে? 

তারা সংশ্লিষ্ট সার্কেল রাজা কিংবা জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ সংগ্রহ করে জমা দিবেন। না হয় কোটাধারীরা বাদ পড়বেন। 

8️⃣ মুক্তিযোদ্ধা কোটাধারীরা কি কাগজ অতিরিক্ত জমা দিবে?

মুক্তিযোদ্ধা কোটাধারীরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সনদ কিংবা লাল মুক্তিবার্তাতে নাম কিংবা ভারতে ট্রেনিংয়ের বিশেষ সনদের কাগজ জমা দিতে হবে। না হয় বাদ পড়বেন। 

9️⃣ HSC মুল সার্টিফিকেট তো দেয়নি এখনো কলেজ থেকে দেয়া হয়নি সেক্ষেত্রে কি করনীয়?

➡️ কলেজে যোগাযোগ করেন। চলে আসছে। কালেক্ট।করে ফেলেন কালই। 

🔟 নাগরিক সনদপত্র বলতে কি চেয়ারম্যান সার্টিফিকেট নাকি NID?

➡️ চেয়ারম্যান সার্টিফিকেট। NID না। 

1️⃣1️⃣ মাইগ্রেশান কি ভর্তির পরে নাকি আগে?

➡️ ভর্তির দিন মাইগ্রেশন ফরম দিবে। পূরণ করবেন যদি চান।

1️⃣2️⃣ কবে থেকে ভর্তি শুরু হতে পারে? 

➡️ কলেজভিত্তিক আলাদা ভর্তির তারিখ দেবে। খোঁজ রাখবেন। হয়তো আপনার নম্বরে টেক্সট বা ফোন করে জানিয়ে দিবে। খেয়াল রাখবেন। আশা করি এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হবে। 

Comments

Popular posts from this blog

নিউরন নার্সিং কোচিং রাজশাহী তে ভর্তি চলছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার তালিকা ও ফোন নাম্বার

কোন কোচিংকত ভর্তি ফি কত