#নার্সিং_ভর্তি_পরীক্ষায় যারা সরকারিতে পড়ার সুযোগ পাবেন না এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে বেসরকারিতে ডিপ্লোমা ও বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি হবেন, তাদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু উপদেশঃ
#নার্সিং_ভর্তি_পরীক্ষায় যারা সরকারিতে পড়ার সুযোগ পাবেন না এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে বেসরকারিতে ডিপ্লোমা ও বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি হবেন, তাদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু উপদেশঃ-
★★ রেজাল্ট প্রকাশের পর আপনার করণীয় ★★
★যেহেতু সরকারিতে সীমাবদ্ধ সিট সংখ্যা আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে হাজার হাজার পরীক্ষার্থী।
সবার লক্ষ্য একটাই 'সে পেশা হিসেবে ভবিষ্যতে নার্সিং কে বেছে নিতে চায় এবং নার্সিংয়েই ক্যারিয়ার গড়তে চায়। সরকারিতে চান্স না পেলে স্বাভাবিকভাবেই আপনাকে মেনে নিতে হবে। তাহলে কি করবেন আপনি!তাহলে আপনাকে অবশ্যই বেসরকারিতে ভর্তি হতে হবে, আর বেসরকারিতে ভর্তি হতে হলে আপনাকে কিংবা আপনার অভিভাবককে অবশ্যই প্রচুর টাকা গুনতে হবে।
তাহলে আমরা জেনে নেই বাংলাদেশে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে সবচেয়ে বেস্ট কলেজ ও ইনস্টিটিউটগুলোর তালিকা এবং সেইসাথে বিএনএমসি ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধিভুক্ত বা অনুমোদিত বেসরকারি কতোগুলো কলেজ ও ইনস্টিটিউট রয়েছে তার তালিকা এবং আমরা একমাত্র ভর্তির অপশন হিসেবে এইগুলোকেই বেছে নিতে পারি।
**আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি ওই প্রতিষ্ঠান বিএনএমসি ও মন্ত্রনালয়ের অনুমোদিত না হয় তাহলে ভবিষ্যতে কোর্স শেষ করে আপনার সার্টিফিকেটটির মূল্য এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না!
#সরকারিতে (৩ বছর মেয়াদী)ঃ
**ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট রয়েছে: ৪৬ টি, আসন সংখ্যা ২৭৩০ টি।
**ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:- ৪২ টি, আসন সংখ্যা ১০৫০ টি।
#বেসরকারিঃ-(৩ বছর মেয়াদী)
★ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট : ২৭১ টি,আসন সংখ্যা ১৩৭০০টি।
★ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি :-৫৮ টি, আসন ২২০০ টি।
#সরকারিতে (৪ বছর মেয়াদী)
**বিএসসি ইন নার্সিং কলেজ:- ১৯ টি,আসন ১২০০ টি।
#সামরিক ও বিএসএমএমইউ :- ৭ টি, আসন ৩৫০ টি।
(তার মধ্যে শুধুমাএ AFNI ও বিএসএমএমইউতে সরকারির মতো সুযোগ সুবিধা রয়েছে বাকি ৫ টি সামরিককে বিপুল অর্থ ব্যয় করতে হবে
#বেসরকারিতে ( ৪ বছর মেয়াদী)
★বিএসসি নার্সিং কলেজ ১২০ টি, আসন সংখ্যা ৫৮৪০ টি।
সুতরাং একটা কথা নবাগতদের উদ্দেশ্যে বলবো মনোযোগ সহকারে শুনে ও বুঝে কাজ করলে তোমাদের ভবিষ্যতে আফসোস করতে হবে না, মনে রাখবেন ভালো মানের কলেজ বা ইনস্টিটিউট এর বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তাই কেউ প্রতারিত হবেন না।
আমি নিম্নে সকল বেসরকারি ডিপ্লোমা, মিডওয়াইফারি ও বিএসসি নার্সিং এর ইনস্টিটিউট গুলো কোথায় ও কোন গুলোতে হয় তার ছবি দিয়ে দিয়েছি, নিম্নোক্ত সকল বেসরকারি ইনস্টিটিউট বা কলেজগুলোই বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে নিবন্ধিত। সুতরাং আপনারা যে কোনো একটা থেকে পড়লেই সরকারি,বেসরকারি চাকরির ক্ষেএে সমপরিমাণ যোগ্যতা অর্জন করবেন, কিন্ত খেয়াল রাখতে হবে সবগুলো মানসম্মত কিনা।মানসম্মত বলতে যেসব ইনস্টিটিউট এর নিজস্ব পরিচালিত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেগুলোর যেকোনো একটায় চোখবন্ধ করে ভর্তি হয়ে যেতে পারেন। আমি কয়েকটা টপ লেভেলের ইনস্টিটিউট বা কলেজের নামও উল্লেখ্য করে দিয়েছি।
রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথেই ইনস্টিটিউট বা কলেজ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করুন অন্যথায় ভালোগুলোতে সিট ফিলাপ হয়ে যায় দুই তিনদিনের মধ্যেই,আবার ছেলেদের সিট দুই একদিন পর খুঁজে পাওয়া খুবই কস্টসাধ্যের ব্যাপার, ছেলেরা প্রয়োজন আজকে বা কালকে থেকেই বেসরকারিতে যেখানে পড়বেন সেখান থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে ফেলুন ভর্তির চেষ্টা করতে থাকুন তারপর রেজাল্ট হাতে পেলে চুড়ান্তভাবে ভর্তি হতে পারবেন।
ছেলেরা অনেক চেষ্টা করেও বেসরকারিতে ভর্তি হতে পারবে না ৫-৬ দিন পর। সবগুলো কলেজ ও ইনস্টিটিউটে আপনাদের সিটগুলো আগে থেকেই ফিলআপ হয়ে থাকে। এক্ষেএে বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে এক প্রকার (নিচু)ব্যবসা চলে, গতবছর ঢাকায় বেশ কিছু ইনস্টিটিউট ও কলেজে ছেলেদের একটা সিটের জন্যে ১ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত কোর্স ফি থেকে বেশি নিয়েছে। তারাও অসহায় হয়ে ভর্তি হতে বাধ্য হয়েছে।
আসুন এইবার জেনে নেই কোর্সগুলো করতে আপনাকে টোটালি কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে এবং আপনার সামর্থের মধ্যে কিনা তা জেনে নেইঃ-
১.একাডেমিক ফি কি?
একাডেমিক ফি হলো মূলত ওই প্রতিষ্ঠানে আপনাকে বিএসসি বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার জন্যে টিউশন ফি,ল্যাব,পরীক্ষা,আনুষাঙ্গিক সবকিছু মিলিয়ে তিন বা চার বছরের জন্যে যতোটাকা দিতে হবে।
সাধারণত ডিপ্লোমাতে ঢাকার মধ্যে নূন্যতম ২ লক্ষ থেকে শুরু করে ৩ লক্ষ পর্যন্ত খরচ নিয়ে থাকে কলেজ বেদে।
আর বিএসসিতে ৩-৫ লক্ষের মতো।
সামরিক গুলোতে ও ভালো কলেজে এর থেকেও বেশি খরচ হয়ে যাবে।
২.হোস্টেল ফি কি?
মেয়েদের জন্য বেসরকারি কলেজগুলোতে হোস্টেল থাকে, সাধারনত ঢাকার মধ্যে ৩-৫ হাজার টাকার মতো হয়ে থাকে প্রতি মাসে, যে টাকা আপনার কোর্স ফি /একাডেমিক খরচ এর থেকে সম্পূর্ন আলাদা। আবার আপনি চাইলে হোস্টেল এ না উঠে বাহিরেও থাকতে পারেন কিংবা পরিবারের সাথেও থাকতে পারেন। যেটা সরকারিতে নাই হোস্টেলে উঠা বাধ্যতামূলক।
৩.আর কি কোনো টাকা লাগবে না?
অবশ্যই লাগবে,আপনাকে কলেজের ইউনিফর্ম বানাতে হবে, প্রতি সেমিস্টারে বই কিনতে হবে অনেক টাকার, অনেকগুলো সাবজেক্ট যেহেতু আপনাকে এসাইনমেন্টের জন্যে, লেকচার সিট ফটোকপি করার জন্যে টাকা খরচ করতে হবে নিয়মিত, ক্লিনিকাল প্রাকটিসের জন্যে, পরীক্ষার রেজিষ্ট্রেশন করতে টাকা দিতে হবে, পরীক্ষা দিতে যাওয়ার জন্যে ভাড়া গুনতে হবে, ডিউটিতে যাওয়ার জন্যে ভাড়া গুনতে হবে, মার্কসিট, সার্টিফিকেট,লাইসেন্স এগুলো নিতে টাকা দিতে হবে।
আরো ১ লাখ ধরে রাখেন ক্ষুদ্র ক্ষুদ্র করে খরচ হয়ে যাবে, এবং কলেজ কতৃপক্ষ বিভিন্ন সময় রেজিষ্ট্রেশন, সার্টিফিকেট বিলি এমন কতোগুলো বিষয় নিয়ে মনে করেন ৪০ হাজার টাকার মতো নিয়ে যাবে।
ছোট্ট কিছু উদাহরণ দেই, আমার এক বান্ধবী শেষ ইয়ারে এসে তার কিডনি বেঁচে দেয়ার জন্যে মিনিমাম হলেও এিশ দিন আমাকে বলছে খরিদদার ঠিক করছি কিনা,আমি বার বার এরিয়ে গেছি তার সিরিয়াসনেস দেখে, কোর্স শেষ করে সে তার বাবা মাকে দেখবে একটা ভালো জব করবে তাই
আমার বন্ধুদের প্রায় তিন বছরে ঢাকায় থাকা খাওয়া, কলেজ (ইবনে সিনায়) খরচ সহ সব মিলিয়ে ৭-৮ লাখ টাকা খরচ হয়েছে অনেকের। তাও ডিপ্লোমা কোর্সে এবং অনেক আগের ঘটনা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হবেন। নিজে দেখবেন সবকিছু শুনবেন, প্রয়োজনে প্রাক্তন ছাএ ছাএীদের থেকে তথ্য নিবেন। ভর্তির ক্ষেত্রে অনেক প্রতারনা হয়ে থাকে বেসরকারি অধিকাংশ ইনস্টিটিউট ও কলেজই প্রতি স্টুডেন্ট ভর্তি করিয়ে দিতে পারলে ৩০-৫০ হাজার টাকা পর্যন্ত অফার করে আর তারজন্যে লোভে পরে আমাদেরই অনেক নার্সরা আপনাকে বাজে জায়গায় ভর্তি করিয়ে দিয়ে ব্যবসা করবে।এক্ষেএে এমন আপন জন থেকে সতর্ক থাকবেন আশা করি।
##ভর্তির ক্ষেএে মনে রাখবেন ভালো কলেজ বা ইন্সটিটিউট এর বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, আপনারা সরকারিতে যারা ভর্তি হতে পারেন নি, আপনারা নিম্নোক্ত কলেজ ও ইনস্টিটিউট গুলোর লোকেশন দেখে যেকোনো একটায় নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন, এগুলোর সব কয়টাই টপ লেভেলের। এছাড়াও আরো ভালো মানের অনেক আছে তবে পরিচিত লোকের মাধ্যমেই ভর্তি হবেন সবাই। কারণ অনেক বিজ্ঞাপনদাতা আছে কিছু টাকা লভ্যাংশের আশায় আপনাকে মানসম্মত কলেজে ভর্তি নাও করিয়ে দিতে পারে।
List of Top Private Nursing Institute in Bangladesh (Diploma):
★Holy Family Red Crescent Nursing College, 1 Eskaton Garden road, Dhaka.
★Kumudini Nursing Institute, Mirzapur,Tangail-
★Grameen Caledonian College of Nursing,Mirpur, Dhaka.
★B A Siddiki N.I., H.F.R.C.M. Hospital, Dhaka.
★CRP Nursing Institute, Savar, Dhaka-
★Ibn Sina Nursing Institute, Kollanpur, Mirpur -01,Dhaka.
★Shaheed Monsur Ali N.I., Uttara, Dhaka
★Fatima N.I., Ad-din Hospital, 2-Moghbazar, Dhaka
★Shisu Shastha F.H, Mirpur, Dhaka
★M.C. for Women & Hospital, Uttara, Dhaka
★ Central H., Dhanmondi, Dhaka
★Greenlife Hospital N.I., Green Road, Dhaka
★ Community Nursing Institute, wirelesgate, Moghbazar, Dhaka
★East West Nursing Institute, Turag, Dhaka-50 Seats,
★Prime Bank N.ursing Inst., Kuril Biswa Road, Dhaka-,
★Japan-Bangladesh Friendship Nursing Institute, Shewrapara
★Anowar Khan Modern Nur. College, Road-8, Dhanmondi, Dhaka
★.Universal Nursing Institute, Mohakhali, Dhaka-
★.Kalihati Nursing Institute, Kalihati, Tangail-
★TMMC Nursing Institute, Targas, Boardbazar, Gazipur-50 Seats,
★Christian mission Hospital, Rajshahi
★Islami Bank Nursing college , Rajshahi
Shah Makhdum Nursing Institute, Kharkhari, Boalia, Rajshahi-
.Diabetic Association Nursing Institute, Rajshahi-
Zahurul Islam N. I., Bajitpur, Kishorgonj-
Christian Mission Hospital, Chandraghona-
KYAMCH Nursing Institute, Enaetpur, Sirajgonj-50 Seats,
Safa-Macca Nursing Institute, Sirajgonj-40 Seats,
Diabetic Association Nursing Institute, Faridpur-40 Seats,
ad-din N.I., Ad-din Hospital, Jessore
★Safina N.I., Ad-din Hospital, Kushtia-
★.North East Nursing Institute, South Surma, Sylhet
.Begum Rabeya Khatun Chow. C/N, Pathantula, Sylhet-
.CHP N.I, Joyramkura, Haluaghat, Mymensing-
Scolars Nursing Institute, Mymensingh-,
.Scabo Nursing Institute, Mymensingh-
Community Based Nursing Institute, Mymensingh
.Maa-O-Shisu H. N.I, Agrabad, Chittagong-
Begum Osman Ara C/N, Chandanaish, Chittagong
.Jemison Redcrescent Nursing Institute, 395 Andarkilla, Chittagong-
.TMSS Nursing Institute, Thangamara, Gokul, Bogra-
.Ideal Nursing Institute, Chakfarid,
Rangpur Community Nursing Institute, Rangpur-
Prime Nursing College, Rangpur
Northern Institute of Nursing Science, Dhap, Rangpur-
.of Nursing Science, Zia-H.F.H. Upasahar, Dinajpur-
.Lamb Nursing Institute, Parbatipur, Dinajpur
Sent-Ven-Sent Nursing Institute, Dinajpur-
.The Greenlife Nursing Institute, Dinajpur
GMR Nursing Institute, Sonadanga, Khulna
.Pabna Community Nursing Institute, Bistapur, Santhia, Pabna-
.Comilla Diabetic Hospital Nursing Institute, Comilla-
.R.F. Nursing Institute, Joypurhat
.Monno Nursing Institute, Manikgonj
Impact Nursing Institute, Amjhupi, Meherpur
★★★.List of Top Private Nursing College in Bangladesh (Basic B. Sc):
Grameen Caledonian College of Nursing, Mirpur, Dhaka
State College of Health Science, Dhanmondi, Dhaka
Square Nursing College, Dhanmondi, Dhaka
United College of Nursing, Gulshan
East West N. College, Aichinagar, Turag, Dhaka
CRP Nursing College, Savar, Dhaka-
Birdem Nursing College, Shahbagh, Dhaka
Prime Bank N/College, Kuril Biswa Road, Dhaka
Anower Khan Modern Nursing College, Dhanmondi, Dhaka-
Green Life Nursing College, Green Road, Dhaka-
IUBAT, Uttara, Dhaka-
TMMC Nursing College, Targas, Boardbazar, Gazipur-
International Nursing College, Tongi, Gazipur-
Kumudini Nursing College, Mirzapur, Tangail-
North East Nursing College, S.Surma, Sylhet
Begum Rabeya Khatun N/C, Pathantula, Sylhet-
Prime Nursing College, Rangpur-
TMSS Nursing College, Thangamara, Bogra.
#বিঃদ্রঃএর ভালো আরো কিছু কলেজ রয়েছে যা বাদ পরে গেছে।১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত হালনাগাদ তথ্য, এর পরেও কিছু ইনস্টিটিউট ও কলেজের অনুমোদন হয়েছে।বেসরকারিতে ভর্তির জন্যে ভর্তি পরীক্ষার নূন্যতম ৪০ মার্ক পেতে হবে অবশ্যই। রেজাল্ট এর পরদিন থেকেই ভর্তি ফর্ম বিতরণ শুরু করে দেয় প্রায় প্রতিষ্ঠান।










Comments
Post a Comment