Posts

যে দেশে আত্মহত্যা বৈধ

Image
  যে দেশে আত্মহত্যা বৈধ ১লা জানুয়ারী ২০১৯ থেকে হাওয়াই রাজ্য আত্মহত্যাকে বৈধতা দিয়েছে এই যন্ত্রের মাধ্যমে। বৈধকরণের মাধ্যমে, চিকিৎসকরা এখন চিকিৎসা পদ্ধতি হিসাবে মৃত্যুর পরামর্শ দিতে পারেন। হাওয়াইয়ের চিকিৎসা সরবরাহকারীদের সহায়তা করার জন্য,তারা ৩০ টি পড/মেশিন কিনেছে। যে সব রোগীরা তাদের জীবন শেষ করা প্রয়োজন বলে মনে করে সেসব রোগীদেরকে এই মেশিন ব্যবহার করার পরামর্শ দেন তারা। প্রক্রিয়াটি যতটা সম্ভব শান্ত এবং ধীরস্থির ভাবে সম্পন্ন করার জন্য,রোগীরা পড এ প্রবেশ করে এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজ ইচ্ছামত সিনেমা, টিভি-শো, বা সঙ্গীত শুনতে পারে। পদ্ধতিটি শুরু করতে,রোগীকে অবশ্যই ৩০ সেকেন্ডের জন্য একটি বোতামে তাদের হাত চেপে ধরে রাখতে হয়। এটি সিস্টেমে নিশ্চিত করে যে তারা ভেতরে যেতে প্রস্তুত। এরপর পড এর দরজা লক করে গ্যাস এর মিশ্রণ ভেতরে প্রবেশ করানো হয়। এই গ্যাসগুলি প্রায় ১৫ মিনিটের মধ্যে ব্যক্তির মস্তিষ্ককে ধীরে ধীরে অচল করে দেয়। গ্যাসগুলির মিশ্রণ স্বাদ ও গন্ধহীন এবং রোগীকে অবিরাম ঘুমের মধ্যে ফেলে দেয়। প্রক্রিয়াটি সম্পন্ন হবার পর পড এর ভেতরের মেমব্রেন সরে গিয়ে একটি পাম্প এর সাহায্যে ভে...
Image
 চালাক হওয়ার উপায় কী? নিরব থাকুন,চারপাশের পৃথিবীকে জানুন। আর বোকা হওয়ার অভিনয় করুন, এটা তোমাকে চারপাশের মানুষ চেনাতে সাহায্য করবে। বই পড়ুন, বই পড়ুন এবং বই পড়ুন, বই এর মাধ্যমে হাজারো চরিত্র, ইতিহাস, পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। এবং আপনার জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। # প্রতিদিন কোন বইয়ের 30 টি পাতা পড়ুন, বছরে আপনার 30 টি বই পড়া হয়ে যাবে। # প্রতিদিন দশ টাকা করে সঞ্চয় করুন, বছরে ₹৩৬৫০ টাকা জমা যাবে। # প্রতিদিন অন্তত 1 মাইল দৌড়ান, বছরে ৩৬৫ মাইল দৌড়ানো হয়ে যাবে। # প্রতিদিন ১% উন্নত হওয়ার চেষ্টা করুন, বছরের শেষে ৩৭ গুন উন্নত হয়ে যাবেন। # প্রতিদিন কুরা'তে একটি উত্তর লিখুন, বছরে ৩৬৫ টি উওর হয়ে যাবে। আমি চালাক হওয়ার অর্থ মানে বুঝি যথেষ্ট দক্ষ, সময়োপযোগী এবং শিক্ষিত হয়ে ওঠা। তাই এই বিষয়গুলি উল্লেখ করলাম। অনেকেই হয়তো মনে করতে পারেন প্রশ্নের সাথে আমার উত্তরের তেমন সাদৃশ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, বুঝতে পারবেন আমি সঠিক কথাই বলেছি। ছোট ছোট জিনিস গুলি আমরা অবহেলা করি। কিন্তু এই ছোট ছোট জিনিস গুলো যত্নসহকারে গুরুত্ব দিয়ে অভ্যাস ...
Image
  এনআইডি ছাড়া যেভাবে টিকা পাওয়া যেতে পারে টিকা পাওয়ার বয়সসীমা সরকার কয়েক ধাপে কমিয়ে ১৮ বছর করতে যাচ্ছে। ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সী ব্যক্তিরাও টিকা পাবেন। যাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরাও টিকা পাবেন। কিন্তু কীভাবে? প্রক্রিয়া কী হবে? জানা গেছে, এনআইডি ছাড়া টিকা দেওয়ার পদ্ধতি বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি পরামর্শও দিয়েছে। ১৮ বছর বয়সী ব্যক্তিদের টিকা পাওয়া নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নিজেই ফেসবুকে একটি পোস্ট দেন। এ বিষয়ে আজ রোববার প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, এনআইডি না থাকলে স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশপত্র নিয়ে টিকাকেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন। সুপারিশপত্র শুধু টিকার জন্য আলাদা কিছু হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই ফরম্যাটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলতে পারবে।’ প্রতিমন্ত্রী জানান, এনআইডি যাঁদের নেই, তাঁদের টিকা কীভাবে হবে এবং অনলাইনে নিবন্ধন করতে যাঁরা পারবেন না, তাঁরা কীভাবে টিকা পাবেন, সে বিষয়ে তাঁরা পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে জুনাইদ আহমেদ বলেন, নিবন্ধনের কারণে যেন টিকা থেক...
Image
  আসল এবং নকল ওষুধ আমি নিয়মিত একটা ফার্মেসী দোকানে বসি। উদ্দেশ্য ঔষধের ব্যাবসাটা ভাল মত শেখা, ইচ্ছা আছে আগামীতে নিজেই একটা দোকান দেব। কিন্তু, দোকান দেব কি এই ব্যাবসায় মানুষের কার্যক্রম দেখে আমি হতভম্ব। একদিনের ঘটনা, এক লোক আমাদের দোকান (আমি যে দোকানে বসে শিখি) থেকে পাইকারী ঔষধ কেনে, গ্রামে তার দোকান আছে। সেই লোক দোকানের মালিককে জিজ্ঞেস করছে, "দুই নাম্বার সেকলো নাই? " ঐদিন আমি প্রথম জানতে পারি বাজারে নকল Seclo 20 আছে। Seclo 20 হচ্ছে, স্কয়ার কোম্পানির বহুল ব্যাবহৃত গ্যাস্ট্রিকের ঔষধ। যেহেতু এটার চাহিদা আকশচুম্বি, তাই এক দল অসাধু ব্যাবসায়ীর অন্যতম টার্গেট এই Seclo 20। সে দিনের পর আমি আসল আর নকল সেকলো চেনার চেষ্টা করি। এক দিন দোকানের মালিক যখন কোন কারণে দোকানের বাইরে যান, সে দিন আমি প্রথম এই দোকানে নকল #Seclo20 আবিষ্কার করি। সৌভাগ্যবশত, সে দিন দোকানে আসল Seclo20 ঔষধ ও ছিল। অনেকক্ষণ যাচাই-বাছাই করার পর আমি আসল Seclo20 সনাক্ত করি। এর কিছু দিন পর, আরেক কাস্টমার বলল যে, Calbo D ( ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট) দিন, যদি আসলটা থাকে তাহলে দিবেন আর না হলে দিবেন না। দোকানী বলল ন...
Image
  স্কুল কলেজ খোলা এবং পরীক্ষা নিয়ে এইমাত্র নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ খোলা এবং ২০২১ পরীক্ষা নিয়ে এইমাত্র নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী .. কি হবে কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত...!! dipomoni https://www.youtube.com/watch?v=UY9NgV69Wj8
Image
আজ আমাদের নার্সিং প্রফেশন কোথায় দাড়িয়ে আছে ? এখন কোথায় তারা গেলো? যারা বলেছিলেন জয় আমাদের হবেই। কোথায় গেলো সেই নেতারা। আপনারা ঘরে মুখ লুকিয়ে বসে থাকেন। আপনাদের যদি লজ্জা থাকে তাহলে আপনাদের মুখ আর কাউকে দেখাবেন না। এমন কোন আন্দোলন আছে যেখানে নার্সিং শিক্ষার্থীদের আপনারা পাশে পাননি? এখনো যদি কর্মবিরতির ডাক না দেন তাহলে কবে দিবেন? সবকিছু শেষ হওয়ার পরে? দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লাইসেন্সিং এক্সাম বন্ধ আছে। সবাই চরম ডিপ্রেশনে ভুগছে। লাইসেন্সিং এক্সাম না হওয়ার জন্য কারো কোথাও চাকরি হচ্ছে না। সবাই বেকার অবস্থায় ঘরবন্দি হয়ে বসে আছেন। আশেপাশের লোকজন যখন বলে এক বছরের বেশি সময় ধরে নার্সিং শেষ করে বসে আছে, তখন তাদের মনের অবস্থা কি হয় আপনারা বোঝেন? আপনাদের তো সবার চাকরি হয়ে গেছে আপনাদের আর চিন্তা কিসের। শিক্ষার্থীরা সার্টিফিকেট নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে কিন্তু লাইসেন্সিং এক্সাম না হওয়ার কারণে কোথাও চাকরি হচ্ছে না। আপনারা কি আমাদের প্রফেশনটাকে থাকে পুরোপুরি ধ্বংস করতে চান? এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো লাইসেন্সিং এক্সাম হয়নি। আপনারা এক ঘণ্টার কর্মবিরতি দিলেই ...
Image
  কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা ক্যাম্পাস খোলার আগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কথা থেকে এমনটাই জানা গেছে।  আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কলেজ–বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ৪০টির সংস্কার শুরু হয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে...